
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:ঈশ্বরদী চুরিকৃত মোটর সাইকেলসহ দুই চোর আটক হয়েছে। পাকশী
পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলামের নের্তৃত্বে পরিচালিত অভিযানে রেজানগর এলাকার সোহান গাজী ও মুলাডুলির ফরিদপুর গ্রামের মাহিন বিশ্বাস গ্রেফতার হয়েছে। বুধবার রাত সাড়ে দশটার দিকে এই অভিযানের সময় চুরিকৃত মোটর সাইকেলটি উদ্ধার হয়েছে। পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গত ৮ই জুলাই ভোরে পাকশী ইউনিয়নের বাঘইল হেমাইত পাড়া গ্রামের হাসেম আলীর বাড়ি হতে পাবনা-হ-১৪-৭৯০৫ ডাইয়া ৮০ সিসির মোটর সাইকেলটি চুরি হয়।
এ ব্যাপারে ঈশ^রদী থানায় হাসেম বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এই মামলার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে মোটর সাইকেলসহ দুই চোরকে পুলিশ আটক করতে সক্ষম হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের বিরুদ্ধে থানায় ৩৭৯/৪১১ পেনাল কোডে মামলা দায়ের হয়েছে। মামলা নং ৩৮। আসামীদের পাবনা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ