প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২০, ১১:৪৯ এ.এম
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সাত জুয়াড়ি গ্রেফতার

মো:তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এর নির্দেশে গতকাল বুধবার ২২ জুলাই রাত সাড়ে ১০ টার সময় চুয়াডাংগা থানার এসআই আহসানুর রহমান ও সদর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম চুয়াডাংগা থানা এলাকায় বিশেষ পুলিশী অভিযান পরিচলনা করেন। এ সময় পৌরসভাধীন হাটকালুগঞ্জ গ্রামস্থ জনৈক আমির হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ হাতেনাতে সাত জন কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন হাটকালুগঞ্জের ফয়জুল্লাহের ছেলে মোঃ আলামিন (২২), মৃত হাতেম আলীর ছেলে আমির(৪৫),-মোঃ রুস্তম আলীর ছেলে লালন(৪০),হাসমতের ছেলে রাজু(২৯), ইমারুলের ছেলে রজন(২৪),মৃত নুর ইসলামের ছেলে শাহ আলম(৩৬),মৃত ফজলু শেখের ছেলে শান্ত(১৮), আসামিরা সকলেই চুয়াডাঙ্গা সদর থানার বাসিন্দা। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু হচ্ছে
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.