প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২০, ৮:৪৪ পি.এম
লোহাগাড়ায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সাত হাজার পিস ইয়াবা নিয়ে নারীসহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদরের বাইনন্যাল মহেশপুর বাংলাবাজার বোয়াল বাড়ীর মনা মিয়ার পুত্র মো. আলীম (৪৫), চট্টগ্রামের সাতকানিয়া ঢেমশা চাঁদের বাড়ির রমজান আলীর পুত্র মো. আনিছ (২০), ঝালকাঠির রাজাপুর থানার কাঠপুট্টি আকন বাড়ির মৃত আব্দুর রহমানের স্ত্রী আছমা আক্তার পাপিয়া (৩৫), লোহাগাড়ার বড়হাতিয়া সিকদার পাড়ার মো. নুরুল ইসলাম (৫০), রাজাপুর রুপাতলীর হাসমত আলীর পুত্র, মো. সাকিব হোসেন (২৫)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় রাত ১২ টায় এসআই গোলাম কিবরিয়ার সঙ্গীয় ফোর্স কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সাত হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।এদিকে, বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.