প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২০, ৫:৪০ পি.এম
হাতীবান্ধায় কুকুরের খোঁড়াখুঁড়িতে বেরিয়ে এলো নিখোঁজ যুবকের লাশ

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় কুকুরের খোঁড়াখুঁড়িতে নিখোঁজ একরামুল হক (৩০) নামে এক যুবকের লাশ বেরিয়ে এসেছে। শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সানিয়াজান নদীর চরে মাটি খোঁড়ার চেষ্টা করে কয়েকটি কুকুর। কিচ্ছুক্ষণ পর বালুর নীচ থেকে লাশের দুই পা বেরিয়ে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে এসে লাশ উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ।
একরামুল হক ফকিরপাড়া রমনীগঞ্জ এলাকার ওয়াজ আলীর পুত্র। তাকে ৮ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না একরামুলের জেষ্ঠা তোয়াজ উদ্দিনের অভিযোগ, তার ভাতিজাকে হত্যার পর লাশ মাটিতে পুতিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সাথে ওই এলাকার নুর হাই নামে এক ব্যক্তি জড়িত বলে দাবি করেন তিনি।
অপরদিকে, জেলার সদর উপজেলার খুনিয়াগাছা ইউনিয়নে তিস্তা নদী থেকে আনুমানিক ৩২ বছর বয়সী এক নারী ও পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে ধরলা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি।লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.