
খুলনা প্রতিনিধি: খুলনায় দিয়াশলয় নিয়ে মাদক সেবনকারীদের মারামারিতে জামাল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাত ২টায় খুলনা মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার সেনপাড়াতে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই এলাকার শামসুর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকের হেলপার ছিলেন। একই সাথে গোডাউনে শ্রমিকের কাজও করতেন।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোাসেন বলেন, বিড়ি খাওয়ার জন্য দিয়াশলয় নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে এক পর্যায়ে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে রাত ৪টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়৷ এখনও মরদেহ হাসপাতালে আছে৷ এ ঘটনায় কেউকে আটক করা হয়নি। ঘটনার সাথে যারা জড়িত সকলেই মাদকসক্ত।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান