
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়নের কয়ড়া সড়াতলা গ্রামের পাশে বিলসূর্য নদী থেকে বস্তাবন্দী এক লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ওই নদীতে পুরুষের লাশ ভাসতে দেখে স্থানীয়রা কয়ড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনকে খবর দেন। হেলাল উদ্দিন জানান, তিনি বিষয়টি উল্লাপাড়া মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার মোঃ হাফিজ জানান, লাশের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২