প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২০, ৪:৪৪ পি.এম
বোরহানউদ্দিনে ৫ জুয়াড়ির জেল-জরিমানা

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আটককৃত ৫ জুয়ারীর মধ্যে ৪ জনকে ১ মাস করে জেল এবং অপর একজনকে ১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত ৷ শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বড়পাতা ০৫নং ওয়ার্ডস্থ ভুট্ট মেম্বরের ব্রিকফিল্ডের পাশ্বে দোকানের মধ্য হইতে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করে পুলিশ ৷
আটককৃতরা হলেন, বড়পাতা ০৫নং ওয়ার্ডের মৃত খলিলুর রহমান ছেলে মোঃ বাবুল (৪০), ০৪নং ওয়ার্ডের মোঃ মানিক এর ছেলে মোঃ নুর নবি (৩০), মৃত আঃ লতিফ সিপাই এর ছেলে মোঃ শাহ আলম (৪৫) , মৃত আঃ রব ডাক্তারের ছেলে মোঃ ইসমাইল (৩৫), এবং বড়পাতা ০৫নং ওয়ার্ডের মোঃ সাফু এর ছেলে মোঃ ইকবাল (১৬) ৷
পরে, শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী আটকৃত মোঃ ইকবাল (১৬) কে ১০০ টাকা জরিমানা এবং অপর ৪ জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান করেন।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ বেলাল হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় তাদের আটক করা হয় ৷ এবং শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আটকৃতদের ৪ জনকে ১ মাস করে জেল ও ১ জনকে ১শ টাকা জরিমানা প্রদান করেন ৷
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.