
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ১০ জুলাই (শুক্রবার) বেলা আনুমানিক আড়াইটার সময়। জানা যায়, দেবীপুর ইউনিয়নের সোলটোহরি গ্রামের আমিরুল ইসলাম (৪২) নিজ মাটিতে আমন ধান রোপণ করার জন্য মাঠে যায়।
বেলা আনুমানিক আড়াইটার সময় হঠাৎ আকাশের বজ্রপাতে আমিরুল ইসলাম গুরুতর অসুস্থ্য হলে স্থানীয় লোকজন উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বজ্রপাতে নিহত আমিরুল ইসলাম সোলটোহরি গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে বলে জানা যায়।বজ্রপাতে আমিনুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেবীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রহমান এবং চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২