প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২০, ৩:১৫ পি.এম
শরনখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠিত, মিলন আহবায়ক ও শহিদ খান সদস্য সচিব

মোঃনাজমুল ইসলাম শরণখোলা প্রতিনিধিঃ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শরনখোলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত সভায় ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রায়েন্দা পাইলট হাই স্কুল এর প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী (বিএসসি)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মতিয়ার রহমান খাঁন, ফারুক আহমেদ, সরোয়ার হোসেন, এইচ.এম সেলিম, আফজাল হোসেন মানিক ও আবুল কালাম।
সভায় সর্বসম্মতি ক্রমে, উপজেলার আর.কে.ডি.এস বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিলন কে আহবায়ক ও তাফাল বাড়ি স্কুল এ্যান্ড কলেজের সহকারি শিক্ষক শহিদুল ইসলাম খান কে সদস্য-সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটিতে উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকদের সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়।
সভায় ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য প্রয়াত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.