
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাণীগঞ্জ নামাজ পড়া এলাকায় বাঁধের পানিতে ডুবে ইসমাইল (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ইসমাইল ওই এলাকার রুবেল ইসলামের ছেলে। রাজাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুশারুল ইসলাম সরকার সাংবাদিক কে জানান, গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে রাণীগঞ্জ সুইজগেট বাঁধের পানি বেড়ে গেছে। দুপুরে খেলাচ্ছলে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে পাশে বাঁধের পানিতে পড়ে ডুবে যায় ইসমাইল। পরে তাকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করে পরিবাবের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাঁধের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২