
জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাগর নদীতে রাজু (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানান, গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের সীমান্তবর্তী ৩৬৯ নং পিলারের সন্নিকটে নাগর নদীতে একটি লাশ দেখা গেলে পুলিশে খবর দেয়।
এরপর হরিপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল ঠাকুরগাঁও এ প্রেরণ করা হয়েছে। এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুলজ্জামান বলেন, উপজেলার বকুয়া ইউনিয়নের চাঁপধা বাজার তুলা দিঘী নামক গ্রামের রমিজ উদ্দীনের ছেলে রাজুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান