
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নে করোনাভাইরাস কালিন সময়ে তরুন সমাজ সেবক রাকিব আকন্দের হস্তক্ষেপে জনদুর্ভোগ লাঘব হচ্ছে। জানা গেছে, উপজেলার ঐ ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের কাঁচা রাস্তা গুলো অতি বৃষ্টি হওয়ার কারনে কাদায় পরিনত হয়ে এলাকার মানুষের পথ চলা কষ্ট হচ্ছে । আর এতে করে রাস্তাগুলো পথচারির চলাচলের অযোগ্য হয়ে পরে।
ফলে তারা চরম দুর্ভোগর স্বীকার হয়। গত সোমবার বিকেলে ইউনিয়নে ৪ নং ওয়ার্ড আব্দুল বাহাপুর গ্রামের আমুর
বাড়ীর নিকট তরুন সমাজ সেবক রাকিব আকন্দ নিজ ইট ভাটা হতে ইট নিজ গাড়ীতে বহন করে হাজির হয়ে কাদাযুক্ত রাস্তায় ইট ও রাবিশ ফেলে ওই এলাকার মানুষের পথ চলাচলের দুর্ভোগ লাঘব করে বলে জানিয়েছেন এলাকার রফিজ উদ্দিন, সালাম মোকছেদ, সোবহান, জাহাঙ্গীর হোসেন।
অপর দিকে একই দিনে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হুদাবালা গ্রামের রাস্তার সংস্কার কাজে অংশ গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমান সোহাগ, আল- আমিন, হুদাবালা গ্রামের জহুরুল ইসলাম, জাহিদুল আরিফ, মাহবুবুর কোব্বাত, আলমগীর, দিরি প্রামাণিক, প্রম‚খ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২