প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২০, ৬:১৮ পি.এম
ছোট সতীনের ছেলের ধারাল দা এর কোপে রক্তাক্ত জখম বড় সতীন

মারুফ বিল্লাহ রুবে, শ্যামবগর থেকে : জায়গা জমি সংক্রান্ত বিরোধের জ্বের ধরে ছোট সতীনের ছেলেদের ধারাল দা এর কোপে বড় সতীন গুরুতর জখম হয়েছে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জখম হওয়া ব্যক্তির নাম মইফুল বিবি (৬০)। সে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের খালেক সরদারের বড় স্ত্রী। ঘটনাটি ঘটেছে রোববার (৫জুলাই) সন্ধা ৭টার দিকে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, জয়নগর গ্রামের আব্দুল খালেক সরদারের দুই স্ত্রী মইফুল বিবি ও আছিয়া খাতুন গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজায়গা সংক্রান্ত বিরোধের জের চলে আসছে। তারই জের ধরে খালেক সরদারের দুই স্ত্রী গংদের মধ্যে বিরোধ বাধে। এতে খালেক সরদারের বড় স্ত্রী মইফুল বিবি গুরুতর আহত সহ উভয় পক্ষের ৬-৭ জন কম বেশি আহত হয়।
খালেক সরদারের বড় স্ত্রী মইফুল বিবির বড় ছেলে রফিকুল ইসলাম প্রতিবেদক কে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমার দুই সৎ ভাই আনোয়ারুল ( ৩৫) ও আসাদুল (৩২) পূর্ব পরিকল্পনা ভাবে ঘরের ভিতর থেকে ধারাল রামদা দা নিয়ে আমার মা মইফুল বিবিকে কুপিয় রক্তাক্ত জখম করে। এসময় স্থানীয়রা গুরুতর আহত আমার মা কে তাৎক্ষণিক উদ্বার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ছোট সতিনের ছেলে আসাদুল জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার বড় মা দের গ্রুপ হঠাৎ করে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা ৪-৫জন হাসপাতালে ভর্তি আছি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.