
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা রেলওয়ে পার্কের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করলেন রত্না এমপি। সোমবার বেলা ৩ঘটিকায়, ২০১৯-২০২০ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর) কর্মসূচির আওতায় নলডাঙ্গা রেলওয়ে পার্কের উন্নয়ন বাবদ ১,০০,০০০/-(এক লক্ষ টাকা) বরাদ্দ প্রদানের মাধ্যমে পার্কের উন্নয়ন পরবর্তী “পার্কের শুভ উদ্বোধন” করেন নাটোর – নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা এমপি রত্না আহমেদ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ব্রক্ষপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ফরহাদ হোসেন, সাংবাদিক মামুনুর রশীদ সহ প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত