
মোঃরিমন চৌধুরী,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ মসজিদে সকালে শিশুদের মক্তব পড়া শেষে কৌশলে প্রতিবন্ধী শিশুসহ দুইশিশুকে ধর্ষণ করার অভিযোগে নীলফামারীর ডোমার উপজেলায় আলী আকবর (৫৬) নামের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৪ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবস এলাকায় মসজিদের পাশে হতে তাকে ডোমার থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রবিবার সকাল ১০ টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার আলী আকবরের বাড়ি পাশ্ববর্তী ডিমলা উপজেলার আকাশকুড়ি এলাকায়।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, প্রতিবন্ধি শিশুটির মা বাদি হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেছে।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবস এলাকার একটি মসজিদের ইমাম আলী আকবর সকালে ওই এলাকার শিশুদের মসজিদের ভিতরে মক্তব পড়ান। শনিবার সকালে মক্তবের ছুটি হলে, ওই শিশু দু’টিকে তিনি মসজিদের পাশে তার থাকার ঘরে নিয়ে যায়। এরপর তাদের পালাক্রমে ধর্ষন করে। শিশু দু’টি ধর্ষনের বিষয়টি যেন কাউকে না জানায়, সেজন্য ভয়ভীতি দেখায়। প্রতিবন্ধি শিশুটি তার মাকে ধর্ষনের বর্ণনা দিয়ে ব্যথা হওয়ার কথা জানান। এসময় তৃতীয় শ্রেনীর ছাত্রীটিও ধর্ষনের বিষয়টি প্রকাশ করে। এলাকাবাসী আলী আকবরকে রাতে আটক করে থানায় খবর দেয়। দ্রুত ডোমার থানার অফিসার্স ইচনার্জ মোস্তাফিজার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি মোস্তাফিজার রহমান জানান, ধর্ষিতা শিশুদের উদ্ধার করে রাতেই নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এসময় অভিযুক্ত ধর্ষক আলী আকবর এলাকাবাসীর সামনে নিজের দোষ স্বিকার করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২