
আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশগণকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মানবিক বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য ৪ জুলাই, প্রধানন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী সংগ্রাম পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার বিকেলে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদরস্থ বাসভবনে সুনামগঞ্জের শিক্ষানবীস আইনজীবীরা উক্ত স্মারকলিপি প্রদান করেন। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির শিক্ষানবিশ আইনজীবী ফজলে রাব্বি স্বরন সাংবাদিকদের জানান, পরিকল্পনামন্ত্রী আমাদের দাবীর সাথে সহমত প্রকাশ করেন এবং
আমাদেরকে আশ্বস্থ করেছেন তিনি বিষয়টি প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরবেন এবং আইনমন্ত্রীকে বিষয়টি অবগত করবেন।্য়ঁড়ঃ;

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২