
হুমায়ুন কবির সুমন,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ৪ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার সকাল থেকে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৪৬ এবং কাজিপুর পয়েন্টে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফলে নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়ে পাঁচ উপজেলার প্রায় ৩৩ ইউনিয়নের ২১৬ টি গ্রামের ১লক্ষ ৫৯ হাজার ১৫৩ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় ৩৫৬৫ হেক্টর জমির ফসল।
অপর দিকে ঘর-বাড়ি ছেড়ে পানিবন্দি মানুষ বিভিন্ন বাঁধের উপর অশ্রয় নিচ্ছে। সেই সাথে গবাদী পশু নিয়ে পড়েছে বিপাকে। গবাদীপশু নিয়ে রাত কাটাচ্ছে এক সাথে। কষ্টের বানে ভাসছে পানি বন্দি মানুষ।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার এ তথ্য নিশ্চিত করে জানান,
আগামী ২৪ ঘণ্টা পানি আরও বৃদ্ধি পাবে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা গেছে।
এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, জেলার পাঁচ উপজেলার ৩৩ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এসব এলাকার ২১৬টি গ্রামের ৩৪ হাজার ৬৮৪টি পরিবারের ১লক্ষ ৫৯ হাজার ১৫৩ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৬০টি ঘর-বাড়ি, সাড়ে ১৬ কিলোমিটার রাস্তা ও বাঁধ তলিয়ে গেছে এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন