
এম.এ রাশেদ(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা এলাকায় পৃথক ২টি অভিযান চালিয়ে সন্ত্রাসী ও
মাদক সম্রাট মামুন সহ ৩জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ । জানা যায়, শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান এর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার থানা এলাকার মহাস্থান ব্রীজ এর নিকট থেকে ফেন্সিডিন সহ মাদক সম্রাট সন্ত্রাসী মামুন (২৪) ও মোজার আলী (৩২) কে আটক করে।
অপরদিকে পৌর এলাকার বেড়াবালা গরিবপুর থেকে গাঁজাসহ মেহেদুল ইসলাম(২৬) কে আটক করেছে পুলিশ। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের সাথে আমার কোন আপোষ নেই। মাদকের সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে পর্যায় ক্রমে আটক করে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক বেচা- কিনা ও সেবনকারীদেরকে মাদক থেকে বিরত থাকার জন্য আহব্বান জানান।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী