
এম এ কাদির চৌধুরী ফারহান: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পৌর এলাকার অসহায় ও হতদরিদ্র ৩৪০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী উপহার হিসেবে ১০ কেজি করে চাল ৩৪০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ এসব চাল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ বেলাল চৌধুরী, মহিলা কাউন্সিলর মোসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা, কমলগঞ্জ পৌরসভার অফিস সহকারী কয়ছর মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েখ আহমেদ প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২