প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২০, ৫:৩৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ি আটক

মো: তারেকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নির্দেশে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান এর নেতৃত্বে। বুধবার ১ জুলাই সকাল ৬ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই(নিঃ)/ মোঃ ওহিদুল ইসলাম(বিপিএম) সহ সদর পুলিশ ফাড়িঁর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা পৌরসভাধীন রেলবাজারস্থ মিনাজ এর সাইকেল ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামি দামুড়হুদা উপজেলার উভয় দুই জন দলকা- লক্ষীপুর গ্রামের জব্বার আলীর ছেলে জুয়েল( ৩২) ও মৃত বেল্টুর ছেলে তরিকুল ইসলাম (২৬) কে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে জুয়েলের কাছ থেকে ১.৫ কেজি মাদকদ্রব্য গাজা ও তরিকুল এর কাছ থেকে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পুলিশ। এবং একজন আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.