
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ সবুজ জীবনের প্রতীক। এতে খুঁজে পাওয়া যায় প্রাণের স্পন্দন। বন-বনানী সবুজের আমাদের প্রিয় জন্মভূমিকে বসবাসের উপযোগী ও নির্মল পরিবেশ সৃষ্টির জন্য দেশব্যাপী শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের উদ্যেগে রোপণ করা হচ্ছে ২ হাজার ফলজ ও ঔষধি গাছ। এতে সবুজের সমারোহে পরিণত হয়ে উঠছে এ পরিষদটি। যা শুধু দৃষ্টিনন্দনই নয়; উপজেলার মানুষের কাছেও মডেলে পরিণত হচ্ছে।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ১১ টি বিশেষ উদ্যোগ গ্রহণ করে। তার মধ্যে একটি উদ্যোগ ছিলো মডেল বাগান তৈরি করা। যেই উদ্যোগ সেই কাজ। প্রথম পর্যায়ে উপজেলার টিটা ও ইকড়াইল এলাকার ২০ একর খাস জমিতে বাগান করার পরিকল্পনা করা হয়। কিন্তু স্থানীয় জনসাধারণের আপত্তি থাকায় পরে উপজেলা পরিষদ চত্বরেই ২১ একর জমিতে এ বাগান তৈরির সীদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদকে দৃষ্টিনন্দন রূপ দিতে উপজেলা পরিষদ চত্ত্বরে ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করে একটি দৃষ্টিনন্দন মডেল বাগান তৈরির কাজ শুরু করেছি। গত পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবসে আনুষ্ঠানিকভাবে এ মডেল বাগানের শুভ উদ্বোধন করা হয়।
তিনি জানান, উপজেলা পরিষদ চত্ত্বরের বিভিন্ন স্থানে প্রায় ২১ একর জমিতে ৭২ প্রজাতির ২ হাজার উন্নত জাতের ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হবে। ইতোমধ্যে প্রায় ১৫ শত বৃক্ষ রোপন করা হয়েছে।এছাড়াও আলফাডাঙ্গা থানা, ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা পরিষদ ডাক বাংলোতেও এ বৃক্ষরোপণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক