
আওয়াজ অনলাইন ডেস্ক
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ হওয়া শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ হাদির কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোরদার করা হয় আইনশৃঙ্খলা ব্যবস্থা। পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পুলিশ, বিজিবিসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সদস্যদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্র জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহীদ হাদির কবর জিয়ারতের পর তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে