
গণমানুষের আওয়াজ : জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সকালে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে তাদের হাজির করা হয়। আর উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ডিবি অফিস থেকে হাজির করার কথা রয়েছে।
প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলনে উত্তরায় ২০০ এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় সাবেক মেয়র আতিকের ইন্ধনের অভিযোগ রয়েছে।