
আওয়াজ অনলাইন : রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে গোলস করতে নেমে তিন কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা গোসল করতে নেমেছে নিখোঁজ হয়। বেলা পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে।
মৃতরা হলেন, কাটাখালি পৌরসভার ৫নং ওয়ার্ডে বাখরাবাজ দক্ষিণপাড়ার রেন্টুর ছেলে যুবরাজ, নুর ইসলামের ছেলে নুরুজ্জামান ও লিটনের ছেলে আরিফ। তারা তিনজনই মাদ্রাসার ছাত্র।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, এক সঙ্গে সাতজন গোসলে নামলে একজন ডুবে যায়। তাকে উদ্ধারে গিয়ে আরও দুইজন ডুবে গিয়ে নিখোঁজ হয়।
তিনি বলেন, দেড়টার দিকে আমারা খবর পেয়ে ঘটনাস্থালে যাই। পরে ডুবরি দল ওই এলাকায় তল্লাশী চালায়। এরপর ২টার থেকে পৌনে ৩টার মধ্যে এক এক করে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী