
মোহাঃ নূরন্নবী তন্ময়: দৈনিক গন মানুষের আওয়াজ। কক্সবাজারের পেকুয়ায় নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃ মুজিবুর রহমানকে পদায়ন করা হয়েছে।
শনিবার (০৬ই এপ্রিল) সকালে ডা. মুজিবুর রহমান নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়ত্ব গ্রহন করেন।
এদিকে নতুন উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তাকে বরণ করতে ভোর থেকে হাসপাতালে জড়ো হন মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ। এসময় মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াফ, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, ল্যাব, মাঠ কর্মী সহ বিভিন্ন প্রজেক্টের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করেন।
দৈনিক গন মানুষের আওয়াজের সাক্ষাৎকারে, নবনিযুক্ত ডাঃ মুজিবুর রহমান জানান, পেকুয়াবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করবো। এতিমধ্যে আমার যোগদানের প্রথম দিনে পরিদর্শনে আসেন, স্বাস্থ্য সেবা বিভাগের খন্দকার মোহাম্মদ আলী (যুগ্ম সচিব)।
তিনি ওয়ান স্টোপ ইমারজেন্সী সেন্টার, ওটি, ল্যাব, ফার্মিসী,ওয়ার্ড, আই ভিশন সেন্টার, কাউন্সিলিং রুম সহ বিভিন্ন ডিপার্মেন্ট পরিদর্শন করেন। তিনি এখানের সেবা দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। সেবার মানকে উন্নত করতে আমি নিরালস ভূমিকা রাখবো।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী