
কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সাথে হাড়কাঁপানো কনকনে ঠাণ্ডায় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষজন পড়েছেন বিপাকে। আজ জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে নামায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষনাগার ও আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাহিরে বের হচ্ছেন না।
কুড়িগ্রাম আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোঃ নুর তাসনিম বলেন, খুব ঠাণ্ডা স্কুলে যেতে কষ্ট হচ্ছে।
শিশু নিকেতন কুড়িগ্রামের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ কামরুল ইসলাম বলেন, প্রচুর শীত, ঘুম থেকে উঠতে মন চায় না। এতো শীতে স্কুলে যেতে হাত-পা ঠান্ডা হয়ে যায়। ক্লাস করতে কষ্ট হয়।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে