প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ
জামালপুরে উদ্বার হওয়া ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিস্পোজাল ইউনিট

রবিউল হাসান লায়ন : জামালপুরের সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহসড়কের পাশে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি (82 mm morter shell) বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঘাটাইল সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিস্পোজাল ইউনিট।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উদ্ধার হওয়া স্থল থেকে ৫০ মিটার দুরত্বে নিরাপদ স্থানে ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি (82 mm morter shell ) বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এসময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম। ৮২ মিঃমিঃ মর্টার গোলা (82 mm morter shell ) টি ব্রিটিশের তৈরি এটি ট্যাং ধংষকারী একটি মর্টার গোলা। ১৯৭১ সালে ব্যবহৃত হতো বলে জানিয়েছেন ঘটনা স্থলে উপস্থিত থাকা জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ৷
এসময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর সহ আরো অনেকে। তবে এই ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি (82 mm morter shell ) কিভাবে এখানে এলো তা তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম।
উল্লেখ্য যে গতকাল সোমবার বিকালে সদরের জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোজগড় এলাকায় নবরত্ন স্কুলের পাশে কামরুজ্জামান বাবুলের ওয়েল্ডিং মিস্ত্রি জাহাঙ্গীর ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি (82 mm morter shell ) দেখতে পায়।পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে। পুলিশ, র্যাব ঘটনাস্থলে গিয়ে যায়গাটি ঘিরে রাখে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.