
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের অন্তর্গত শ্রীপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভালুকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহবায়ক শেফালী বেগমের সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক মোমেনা বেগমের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। সম্মেলনে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি প্রমুখ।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি হিসেবে শেফালী বেগম ও সাধারণ সম্পাদক মোমেনা বেগমের নাম ঘোষনা করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ