
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা ফুড কর্ণারের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ১০০ গ্রাম হেরোইনের আনুমানিক মুল্য ১০ লক্ষ টাকা। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে আজ সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ