
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম রফিকুল ইসলাম রফিক। সে চন্ডিবের দক্ষিণ পাড়ার তমিজ উদ্দিন মিয়ার পুত্র বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা যায় ২০১৫ সালে ভৈরব থানার একটি হত্যা মামলায় ২০১৭ সালে আদালত তাকে ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে মৃত্যুদন্ড দেন। আদালতে রায়ের দিন সে অনুপস্থিত ছিল বলে জানা গেছে। এরপর থেকে সে পলাতক ছিল। ভৈরব থানার মামলা নং ৩০(৪) ১৫ এবং কিশোরগঞ্জ দায়রা আদালতের নাম্বার ১৮৮/১৬।
পুলিশ সূত্রে আরো জানা যায় যে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহিন এর দিক-নির্দেশনায় এএসআই মোঃ রেজাউল করিম সঙ্গীয় এএসআই মোঃ আঃ করিম ও এএসআই নিত্যানন্দ রায় কমলপুর আমলাপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল বলে জানায় পুলিশ। ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত রফিক একটি হত্যা মামলার আসামী।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী