প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২১, ৪:১১ পি.এম
বগুড়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার !!

এম.এ রাশেদ: বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৭ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌমহনী বাজার এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে চারটি মুঠোফোন ও সাতটি সিম জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন, উপজেলার পালপাড়া গ্রামের রনি কুমার পাল (২১) ও তারাজন গ্রামের মো. রাসেল (২১)। এ তথ্যগুলো নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার
মো. আব্দুল্লাহ আল মামুন। র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার হওয়া দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার বলেন, ইয়াবাসহ গ্রেফতার দুজনকে মাদক মামলায় শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.