
আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে ছিনতাই করার সময় ধরা পড়ে যাওয়ায় মোখলেসুর রহমান নামের এক দোকানিকে গলা কেটে হত্যা করেছে এক ছিনতাইকারী।এ ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারীকে গণপিটুনি পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার (২৮ জুলাই)সকাল এগারোটার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা লিচুবাগান এলাকায় নিহত মোখলেছুর রহমানের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান(৩০) ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরাপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে। সে শ্রীপুর পৌর বেড়াইদেরচালা এলাকায় জমি কিনে বাড়ি করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতো এবং স্থানীয় জাহাঙ্গীর সুপার মার্কেটে মা টেলিকম নামে একটি দোকান পরিচালনা করতো।
আটক ঘাতক রুবেল (২৮) ঝালকাঠি জেলার রাজাপুর থানার নৈহাটি গ্রামের শামসুল হকের ছেলে।
নিহতের ভাই আনসারুল হক জানান, নিহত মোখলেছুর রহমান প্রতিদিনের ন্যায় আজ বুধবার সকালে সে নিজের দোকান মা টেলিকমে আসে। পরে বেলা সাড়ে ১১টার দিকে ছিনতাইকারী রুবেল মা টেলিকমে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় দোকানী মোখলেছুর রহমান ছিনতাইকারী রুবেলকে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে।এসময় ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় মোখলেস । পরে এ ঘটনায় স্থানীয়রা ঘাতক রুবেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, নিহত মোখলেসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটক করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার