হোম » আইন-আদালত » বাসাইলে স্বাস্থ্যবিধি না মানায় ২০ জনকে জরিমানা

বাসাইলে স্বাস্থ্যবিধি না মানায় ২০ জনকে জরিমানা

অর্ণব আল আমিন,বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ২০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলার বাসুলিয়া সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিয়ান নূরেন।

এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ২০ জনকে পৃথক ২০টি মামলায় মোট ৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিয়ান নূরেন বলেন, মহামারী করোনা থেকে আমাদের মুক্তি পেতে হলে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সরকারি নির্দেশনা পালন করতে হবে। যারা বিধিনিষেধ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে। লকডাউন চলাকালীন সময় জরুরী প্রয়োজন ছাড়া কাউকে অযথা বাইরে বের না হওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!