প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২১, ১:৩০ পি.এম
বাসাইলে বিধিনিষেধের তৃতীয় দিনে ৭জনকে জরিমানা

অর্ণব আল আমিন,বাসাইলঃ টাঙ্গাইলের বাসাইলে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭জনকে জরিমানা করা হয়েছে। রবিবার(২৫ জুলাই) দুপুরে বাসুলিয়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর হোসেন। এ সময় ৭জনকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর হোসেন বলেন, ‘মহামারী করোনাভাইরাস থেকে আমাদের মুক্তি পেতে হলে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকারী নির্দেশনা পালন করতে হবে। কঠোর বিধিনিষেধ চলাকালিন সময় জরুরী প্রয়োজন ছাড়া কাউকে অযথা বাইরে বের না হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। যারা বিধিনিষেধ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.