
মোঃ নাহিদুল হাসান নয়নঃ নারায়নগণঞ্জের ৫২ জন শ্রমিক নিহতের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, হাসেম বেভারেজ কারখানার অগ্নিকান্ডে নিহত শ্রমিকের প্রকৃত সংখ্যা প্রকাশ করার দাবী জানান।
অদ্য ০৯ জুলাই ২০২১, রোজ শুক্রবার বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) সভাপতি জনাব মোঃ আবু ইউসুব মোল্লা ও সাধারন সম্পাদক নাজমা আক্তার যৌথ বিবৃতিতে বলেন, নারায়নগণঞ্জে অবস্থিত হাশেম ফুড এন্ড বেভারেজের মালিকানাধীন সেজান জুস ফ্যাক্টরীর অগ্নিকান্ডে ৫২জন নিহতের ঘটনায় দায়িব্যাক্তিদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার, নিহত ও নিখোঁজ শ্রমিকদের তালিকা প্রকাশ এবং আহত শ্রমিকদের সু-চিকিৎসা আইএলও কনভেনশন ১২১ মোতাবেক আজীবন কাজের ক্ষতিপূরণ, ব্যাথা ও কষ্টের যথযথ ক্ষতিপূরণ দাবি করেন।
দীর্ঘ দিন বিভিন্ন শিল্প কারখানায় অগ্নিকান্ডো হচ্ছে যার দায় কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের, এই হত্যা কান্ডের দায় কোন ভাবেই কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এড়াতে পারেন না।
মালিকের অব্যবস্থাপনা ও শ্রম আইন ও শ্রম বিধিমাল অমান্য করে উক্ত কারখানা পরিচালনা করা হয়েছে। তাই মালিক, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও সরকারের যে সকল বিভাগ এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে বিচার বিভাগীয় প্রশাসনিক ব্যবস্থার দাবী করেন।