
নাটোর প্রতিনিধি: নাটোর জেলা কারাগারে জহুরুল ইসলাম নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাটোর কারাগারের জেলার আবু তালেব জানান,মঙ্গলবার ভোরে কারাগারে অসুস্থ্য হয়ে পড়ে জহুর“ল। কারা কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার পর তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।গত বছরের ১৫ নভেম্বর একটি মাদক মামলায় বাগাতিপাড়া উপজেলার চকহরিরামপুর এলাকার নিজ গ্রাম থেকে তাকে আটক করেছিল পুলিশ।
এর পর থেকে সে কারাগারে আটক ছিল জহুর“ল।ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।