
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থেকে অপহৃত মারুফা ইয়াসমিন ওরুফে মুন্নি (১৬) নামে এক তরুনিকে উদ্ধার করেছে র্যাব-৫। গত সোমবার বিকেল ৫টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। মুন্নি ধামইরহাট উপজেলার বীরগ্রাম (সোনার পাড়া) গ্রামের আবুল কালাম এর মেয়ে। সোমবার(১৭ মে) রাত ১১টার দিকে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১২ এপ্রিল মারুফা ইয়াসমিন ওরুফে মুন্নি অপহৃত হয়। ঘটনায় তার পরিবার থেকে ধামইরহাট থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। এরপর র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. ওমর আলী এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদে সোমবার বিকেল ৫টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি বাজার এলাকা থেকে মুন্নিকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ প্রদান করা হয়।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার