প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২১, ৮:১৩ পি.এম
বগুড়ার শেরপুরে দুইটি স্কেভেটর জব্দ করলেন এসিল্যান্ড

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুরায় অবৈধ মাটি কাটা বন্ধে ১৭ এপ্রিল অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবরিনা শারমিন। এ সময় দুইটি স্কেভেটর জব্দ করে সংশ্লিষ্ট ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। অভিযানে শেরপুর থানা পুলিশ এবং ভূমি অফিসের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.