প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২০, ৪:২৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা সদরের ভ্রাম্যমান আদালতের অভিযান গাঁজা সেবনকারীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

মো : তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদরের সিনেমা হল পাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে একজনকে গাঁজা সেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান নেতৃত্বে আজ রবিবার ২৭ ডিসেম্বর সকাল ৯ টার সময় চুয়াডাঙ্গা সদরের সিনেমা হল পাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে গাঁজা
সেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারনির ২১ ধারায় চুয়াডাঙ্গা সিনেমা হল পাড়ার মৃত. নূর ইসলামের ছেলে মোঃ জিয়া উদ্দিন(২৭) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোঃ শরিয়ত উল্লাহ এবং পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। সহযোগিতায় ছিলেন পেশকার মোঃ সোবহান আলী সহ চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সদস্য।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.