হোম » আইন-আদালত » দিনাজপুর ঘোড়াঘাট ইউএনও ও তার বাবার হত্যার চেষ্টা দোষ স্বীকার করে রবিউলের জবানবন্দি

দিনাজপুর ঘোড়াঘাট ইউএনও ও তার বাবার হত্যার চেষ্টা দোষ স্বীকার করে রবিউলের জবানবন্দি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঘোড়াঘাট ইউএন ওয়াহেদা খানম ও তার বাবা ওমর আলী শেখ এর উপর হত্যার চেস্টা মামলায় ৯ দিনের রিমান্ড শেষে রবিবার সকাল ১০টায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে রবিউল কে তুলা হয়। রবিউল ইসলাম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ এর বিচারক ইসমাইল হোসেনের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় রবিউল ইসলাম। এর আগে রবিউল ইসলাম কে দুই দফায় ৬ দিন ও ৩দিন করে রিমান্ডে নেয়া হয়। আজ ৩ দিনের রিমান্ড শেষে আদালতে নেয়া হলে জবানবন্দি দেয় সে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি ওসি ইমাম জাফর জানান,রবিউল তার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে দোষ স্বীকারের এক পর্যায়ে বিজ্ঞ আদালতে তার স্বীকারক্তি মুলক জবানবন্দি লিখার জন্য। এর পর আদালত থেকে রবিউল কে জেল হাজতে পাঠানো হয়। এই মামলায় অপর আসামী আসাদুল হক, নবিরুল ইসলাম,সান্ট কুমারু ও পলাশ জেল হাজতে রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!