
শাহজাহান সিরাজ, গাইবান্ধা: গাইবান্ধা শহরের ভি.এইড রোড কালিবাড়িপাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে রিপন মিয়া গংদের এলোপাথারি মারডাং ও হত্যার উদ্দেশ্যে ধারালো ছোরা দিয়ে হিরার মাথায় আঘাত করে এবং গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। একইভাবে হিরার ভাই আব্দুল কাদেরকেও লাঠি দ্বারা আঘাত করেন ঐ রিপন গংরা।
উল্লেখ্য, এন্তাজ আলীর পুত্র রিপন গংদের সাথে বাদী পক্ষের দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে ১৫ সেপ্টেম্বর অনুমান ৩টার দিকে গাছ কাটাকে কেন্দ্র করে রিপন গংসহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জামাল উদ্দিনের পুত্র নুর মোহাম্মদের ছোট ভাই ও তার পরিবারের সদস্যদের উপর মারপিট এবং হামলা চালায়। এ ঘটনায় নুর মোহাম্মদ বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি এজহার দায়ের করায় পুলিশ ঘটনাটি তদন্ত করছেন বলে জানাগেছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার