
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সোনাতলার দিগদাইর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শামীম প্রাং (২৩)। তার বাড়ি সোনাতলার নওদাবগাগ এলাকায়। পুলিশের দাবি, শামীম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। পুলিশ জানায়, গতকাল বিকেলে সোনাতলা থানাধীন দিগদাইর ইউনিয়নের মহিচরণহাট এলাকায় একচি স্কুল ব্যাগে মধ্যে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেনসিডিলসহ শামীমকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আছলাম আলী জানান, শামীমের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছ