প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২০, ৪:২০ পি.এম
ডোমারে হত্যা মামলার আসামী গ্রেফতার

মোঃরিমন চৌধুরী ,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নুরনবী (৩০) নামে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নুরনবী উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বৃহষ্পতিবার সকালে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকতার্ সৈকত কুমার রায় গোপন সংবাদের ভিত্তিতে ভোগডাবুড়ী ইউনিয়নের কাঠালতলী স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহষ্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.