প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১০:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২০, ৩:১২ পি.এম
মোংলায় গাজা সহ ০১ নারী গ্রেপ্তার

শেখ নাইম ইসলাম,মোংলা উপজেলা প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা থেকে ০১ নারী ব্যাবসায়ী কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। র্যাব -৬ খুলনার একটি অপারেশন টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, বাগেরহাট জেলার মোংলা থানাধীন বুড়িরডাঙ্গা ইউনিয়নের ইসলামপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্যের উদ্দেশ্যে অবস্থান করেছে,
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৬ টিমটি ০৯ আগস্ট সন্ধ্যা ০৬ টা এর সময় জনৈকা রেকশনা বেগম (৪০), স্বামী বিল্লাল, সাং-০৪ নং ওয়ার্ড ইসলামপুর, থানা মোংলা, জেলা বাগেরহাট ৭৭০ গ্রাম গাজা সহ হাতে নাতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে মোংলা থানায় হস্তান্তর করা হয়। পরে জানাগেছে তার বিরুদ্ধে আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.