প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২০, ১২:১০ এ.এম
খুলনায় যুবককে গলা কেটে হত্যা

খুলনা প্রতিনিধি: খুলনার আড়ংঘাটায় মো. বাচ্চু শেখ (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে মহানগরের আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়ায় নিজ ঘরেই হত্যার শিকার হন তিনি। নিহত বাচ্চু শেখ স্থানীয় মো. আমজাদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস ফেরত বাচ্চু শেখ বুধবার রাতে নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোরে এক ব্যক্তি তাদের ঘরে ঢুকেই ধারালো ছুরি দিয়ে বাচ্চুর গলায় আঘাত করেন। এ সময় তার চিৎকার শুনে স্ত্রী জেগে উঠলেও হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।তিনি আরো জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.