প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২০, ৪:২৫ পি.এম
চুয়াডাংগায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৪ যুবকের কারাদণ্ড

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য গাঁজা সেবনের সময় হাতেনাতে ৪জন মাদকসেবি পুলিশের হাতে আটক হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় পৌর শহরের কেদারগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো চুয়াডাঙ্গা পৌরশহরের কেদারগঞ্জ এলাকার জামশেদ আলীর ছেলে ফিরোজ আলী (২৫), হাবিব মণ্ডলের ছেলে পান্না মণ্ডল (২৫), মৃত নজরুল ইসলামের ছেলে রবিন উদ্দিন ওরফে সেতু (৩০) এবং ইয়ার আলীর ছেলে মিলন আলী (২৯)।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকসেবনরত অবস্থায় উক্ত ৪ জন আসামিকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান। তাৎক্ষণিকভাবে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.