
তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলা প্রত্যাহার করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। এ মামলার অন্য দুই আসামি হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবী ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম। উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকাকালীন প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন।