প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৩, ৩:৪০ অপরাহ্ণ
গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি মেলা অনুষ্ঠিত

শাহজাহান সিরাজ: গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি টি সি)' র আয়োজনে ২৯ মে সোমবার খোলাহাটি ইউনিয়নে অবস্থিত টিটিসি চত্বরে কারিগরি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলার স্টল পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।
গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে এবং গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুর রহিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, সদর উপজেলার ৯ নং খোলাহাটি ইউপি চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানী প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.