
মোঃ আবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞায় স্কুল-মাদ্রাসা শিক্ষকদের বাল্যবিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে অবহিতকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট।
দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে বুধবার (২৯ মার্চ) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা
পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী এর পরিচালনায় ভার্চুয়ালি যুক্ত থেকে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা চট্টগ্রামের পরিচালক গোলাম মোঃ আজম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা ফেনী জেলা উপপরিচালক আবু সালেহ মোঃ ফোরকান, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, এমওএমসিএইচ-এফপি ড. মনজুর মোর্শেদ রিপন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড. নজরুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ও দাগনভূঞা প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক