হোম » চাকরির বাজার » সরকারি চাকরির বয়স ৩৫ করার প্রস্তাব, ছাত্রদের দীর্ঘদিনের আন্দোলন সফল হবার ইঙ্গিত

সরকারি চাকরির বয়স ৩৫ করার প্রস্তাব, ছাত্রদের দীর্ঘদিনের আন্দোলন সফল হবার ইঙ্গিত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে চাকরি প্রার্থীরা। গত সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনাও হয়েছে। তবে এটি বাস্তবায়ন করার কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারি চাকরিতে প্রবেশে ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র প্রেরণ করা হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর করতে প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১৮ সেপ্টেম্বর) যুগ্মসচিব মো. সাজজাদুল হাসান স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধি সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

তখন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে, চাকরি থেকে অবসরের বয়সসীমা ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ করায় বর্তমানে শূন্য পদের সংখ্যা কমে গেছে। তাই চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হলে শূন্য পদের বিপরীতে চাকরিপ্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। ফলে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে। বয়সসীমা বাড়ানো হলে ৩০ বছরের বেশি বয়সিরা সরকারি চাকরিতে আবেদনের সুযোগ পাবেন সত্যি, কিন্তু তা একই সঙ্গে ৩০ বছরের কম বয়সি চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করতে পারে। ৩৫ বয়স করা হলে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে বলে আশা ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।

-আওয়াজ ডেস্ক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!